আল্লাহ তা'আলা বলেনঃ
মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে। – সূরা আন-নাহল (৬৮-৬৯)
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে, তার বড় ধরনের কোনো রোগ হবে না।’ (ইবনে মাজাহ : ৩৪৪১)
খাঁটি মধু সর্দি-কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টের উপশমে সহায়ক এবং ফুসফুসের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর এই মধু শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের শক্তি যোগায় ও কর্মক্ষমতা বাড়ায়। নিয়মিত সেবনে হজম শক্তি বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় শরীর ডিটক্স হয়, রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।